ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাভেলো আইসক্রিম পিএলসি ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৪ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ