ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার ( ২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি বেসিক ইপিএস হয়েছে  ১১ টাকা ০১ পয়সা। আর ডাইলুটেড ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময় বেসিক ইপিএস ছিল ১১ টাকা ১০ পয়সা। আর ডাইলুটেড ইপিএস ৯ টাকা ০২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সা। আগের বছর কোম্পানিটির এনএভি ছিল ৯৩ টাকা ০৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ