ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

এক দিন না যেতেই নতুন করে আরেক দফা স্বর্ণের দাম ভরিতে ১,৮৮৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায়।

বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।

এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। নতুন দামে ভরিপ্রতি বেড়েছে ১,৮৮৯ টাকা।

বিভিন্ন ক্যারেটের নতুন দাম

২২ ক্যারেট: ১,৯১,১৯৬ টাকা
২১ ক্যারেট: ১,৮২,৪৯৫ টাকা
১৮ ক্যারেট: ১,৫৬,৪২৬ টাকা
সনাতন পদ্ধতি: ১,২৯,৭৯৭ টাকা

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ৩ হাজার ৪৭৬ টাকা, ২১ ক্যারেট ৩, হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১৩৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বরও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিনও দাম বেড়েছিল, তবে রুপার দাম অপরিবর্তিত ছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ