ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ওরিয়ন ইনফিউশন ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডস ৬২ লাখ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন