ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বড় দরপতন হলেও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি ও দুইটি মিউচ্যুয়াল ফান্ড।
কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, সাউথইস্ট ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড ।
সামিট অ্যালায়েন্স পোর্ট
সোমবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৩.৯৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৩০ পয়সা থেকে ৪০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ১০ পয়সা থেকে ৪০ টাকা পরযন্ত লেনদেন হয়।

সাউথইস্ট ব্যাংক
’এ’ ক্যাটাগরির সাউথইস্ট ব্যাংক ৩০ পয়সা বা ৩.৩০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৯০ পয়সা থেকে ৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা পরযন্ত লেনদেন হয়।
প্রগতি লাইফ
প্রগতি লাইফ ৪ টাকা ৪০ পয়সা বা ২.২৪ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২০০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯০ টাকা ১০ পয়সা থেকে ২০২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ১০ পয়সা থেকে ২৩৮ টাকা পরযন্ত লেনদেন হয়।
ওরিয়ন ইনফিউশন
কোম্পানিটির ৯ টাকা ৭০ পয়সা বা ১.৯৮ শতাংশ দর বেড়ে তালিকার দশম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫০০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৮০ টাকা থেকে ৫০৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২১৭ টাকা ২০ পয়সা থেকে ৫৮৭ টাকা ৫০ পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ডিবিএইচ মিউচ্যুয়াল ফান্ডের ৩.২৮ শতাংশ ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৩৩ শতাংশ দর বেড়েছে।


















