পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের লেনদেন আগামীকাল ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ সোমবার কোম্পানিটির লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ২৪ সেপ্টেম্বর, বুধবার কোম্পানিটির লেনদেন পুনরায় চালু হবে।