ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

বন্ড খাতে সর্বোচ্চ দর বৃদ্ধি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৫ খাতে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বন্ড খাতের শেয়ারে। অন্যদিকে দর কমেছে ১৬ খাতে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বন্ড খাতে। এই খাতে ২.৮৭ শতাংশ দর বেড়েছে। সেবা-আবাসন খাতে ২.৬২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা বস্ত্র খাতে দশমিক ৭ শতাংশ দর বেড়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে ৬১ শতাংশ ও সিমেন্ট খাতে দশমিক ৪৭ শতাংশ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন