সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৬টি কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭.৫৯ শতাংশ কমে ২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংক ২৪.০৭ শতাংশ দর কমে সর্বশেষ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ৪০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক ২১.৭৪ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ২০.১৬ শতাংশ, এক্সিম ব্যাংক ১৮.১৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৬.৬৭ শতাংশ,বিবিএস ক্যাবলসের ১৫.৪২ শতাংশ,মুন্নু ফেব্রিক্সের ১৪.৪১ শতাংশ,ডমিনেজ স্টিলের ১৪.২৯ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৪.২৯ শতাংশ দর কমেছে।



















