ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

জেড ক্যাটাগরির ৩ শেয়ারে সবুজবাতি

পুঁজিবাজার চাঙ্গা হলেই কারসাজি চক্র দুর্বল শেয়ারকে হাতিয়ার বানিয়ে মুনাফা তোলায় ব্যস্ত থাকে। এই ধারাবাহিকতায় গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’জেড’ ক্যাটাগরির তিন দুর্বল কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ও মেট্রো স্পিনিং মিলস।

শ্যামপুর সুগার

সপ্তাহের ব্যবধানে শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ১৬.৮৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭৪ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ২০৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৬২৪ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বিডি ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ১২.১৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ১২ টাকা  দাঁড়িয়েছে।

বর্তমানে বিডি ফাইন্যান্সের ৭৫৩ কোটি ৮৩ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে। কোম্পানিটি ২০২৩ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।

মেট্রো স্পিনিং

সপ্তাহের ব্যবধানে মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১০.০৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ১২ টাকা  দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ