ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের নিষেধাজ্ঞা প্রস্তাব প্রত্যাখ্যান

ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে। তেহরান অবশ্য এটিকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ বিষয়টি ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত করা হয়। প্রস্তাবটি পাস হলে ইরানের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া হতো। কিন্তু ভোটে এটি প্রত্যাখ্যাত হওয়ায় বর্তমান নিষেধাজ্ঞা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। বিশ্লেষকেরা মনে করছেন, এতে ইরানের অর্থনৈতিক চাপ আরও বেড়ে যাবে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলিয়ে মাত্র চারটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা এবং সোমালিয়া। এছাড়া গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে।

ভোটের পর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি বলেন, “নিরাপত্তা পরিষদে আজকের সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেওয়া হয়েছে। এটি অপ্রয়োজনীয় এবং অবৈধ।” তিনি আরও বলেন, ইউরোপের প্রভাবশালী তিন দেশ নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে। তার মতে, এই উদ্যোগ শুধু ভিত্তিহীনই নয়, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত করছে। তথ্যসূত্র : আল–জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ