ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াট পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৪ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৫ কোটি ৭১ লাখ , টেকনো ড্রাগ ১৫ কোটি ৪০ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৪ কোটি ৯৫ লাখ, সোনালী পেপার ১২ কোটি ৭৭ লাখ, লাভেলো আইসক্রিম ১২ কোটি ১০ লাখ, সী পার্ল বীচ ১১ কোটি ৬২ লাখ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ