ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২:২৬ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডস ১ কোটি ৯১ লাখ ও  ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ৬৯ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন