পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চায়না থেকে নতুন দুইটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। একারণে বিএসসি হেলিয়েন্স ড্রাই বাল্ক ভেনঞ্চারস এলএলসি এর সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় জাহাজ কেনার বিষয়টি অনুমোদন হয়। বিএসসির চায়না থেকে জাহাজ কিনতে ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় হবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জাহাজ কিনবে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির বিএসসি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।



















