ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

এনভয় টেক্সটাইলের বোর্ড সভা ২৫ সেপ্টেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন