পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ২৩ ডিসেম্বর। ফান্ড দুইটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের সাথে সভা আহ্বান করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ড দুইটি হচ্ছে- ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।
ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড
এই ফান্ডের ট্রাস্টি আগামী ২৯ অক্টোবর সকাল ১১টায় হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেডে ইউনিটহোল্ডারদের সাথে সভা আহ্বান করেছে। সভায় ওপেন-ইন্ড ফান্ড ম্যাচুরিয়টির জন্য হ্যাঁ/না ভোট গ্রহণ এবং আলোচনা হবে।

আগামী ২২ অক্টোবর ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।
এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড
এই ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পনি পিএলসি (বিজিআইসি) আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায় ইউনিটহোল্ডারদের সাথে মিটিং আহ্বান করেছে। ফান্ডটির ট্রাস্টি সভা মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সভায় ওপেন-ইন্ড ফান্ড ম্যাচুরিয়টির জন্য হ্যাঁ/না ভোট গ্রহণ এবং আলোচনা হবে।
আগামী ২২ অক্টোবর ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।
রেকর্ড ডেটের দিন ফান্ড দুইটির ইনিটহোল্ডারদের তালিকা নির্ধারণ করা হবে; কারা সভায় উপস্থিত থাকবে।


















