পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো তিনটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই এসব কোম্পানির দর বাড়ছে।
কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বিবিএস কেবলস লিমিটেড ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানি তিনটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
মুন্নু ফেব্রিক্স
মুন্নু ফেব্রিক্সের গত ১৮ আগস্ট শেয়ার দর ছিল ১৪.৬০ টাকায়। আর গত ১৬ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২১.১ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬.৫০ টাকা বা ৪৪.৫২ শতাংশ।
বিবিএস কেবলস
বিবিএস কেবলসের গত ২৪ আগস্ট শেয়ার দর ছিল ১৫.৮০ টাকা। আর গত ১৬ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা। কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫.২০ টাকা বা ৩২.৯১ শতাংশ।
হাক্কানি পাল্প
হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের গত ২৭ আগস্ট শেয়ার দর ছিল ৭৮ টাকায়। আর গত ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়ে ৮৯.৪ টাকায়। তবে গত ১৬ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮১.৮০ টাকা। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩.৮০ টাকা বা ১৪.৬১ শতাংশ।
এভাবে কোম্পানিটিগুলোর শেয়ারের দাম দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।