ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

পূর্বাচলে জমি বিক্রি করবে শেপার্ড ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ পূর্বাচল নিউ সিটি প্রজেক্টে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি মোট ১০ কাঠা ৮ ছটাক ৪৬ বর্গফুট জমি বিক্রি করবে। এই জমির মূল্য ৭ কোটি টাকা। জমি বিক্রির টাকা দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ করবে।

কোম্পানিটি আরও জানায়, এই জমির ক্রয় মূল্য ছিল ৩ কোটি ২৯ লাখ টাকা। বিক্রির সময় ৩ কোটি ৭১ লাখ টাকা মুনাফা বৃদ্ধি পাবে; যা কোম্পানির শেয়ার প্রতি আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

শেপার্ড ইন্ডাস্ট্রিজের জমি বিক্রির কাজ সম্পন্ন করতে রাজউক থেকে প্রয়োজনীয় অনুমোদন ও সাউথইস্ট ব্যাংক থেকে অনাপত্তি (এনওসি) সনদ গ্রহণ করতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ