ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

খান ব্রাদার্স সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির আজ ৪১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৪৫৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৫৬  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগ ১৯ কোটি ২০ লাখ, সোনালী পেপার ১৮ কোটি ৭৪ লাখ, এনভয় টেক্সটাইল ১৭ কোটি ৭৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৬ কোটি ৫১ লাখ, লাভেলো আইসক্রিম ১৪ কোটি ৯ লাখ, রবি আজিয়াটা ১৩ কোটি ৭৮ লাখ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ