ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

২ কোম্পানির শেয়ারে বিশেষ আগ্রহ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ক্রাউন সিমেন্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক  (ইউইসবি)।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৫৫ মিনিট পরযন্ত ডিএসইতে ক্রাউন সিমেন্টের  স্ক্রিনে ১ লাখ ৩২ হাজার ৫৫৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে ইউসিবির স্ক্রিনে ২৫ লাখ ৬৪ হাজার ৫০৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ