ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

লাভেলো সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার  লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ১৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ১৮  কোটি ৪  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রবি আজিয়াটা ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৪ কোটি, সোনালী পেপার ১২ কোটি ৩৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ১২ কোটি ৩২ লাখ, ইউসিবি ১২ কোটি ৯ লাখ, টেকনোড্রাগ ১১ কোটি ৫১ লাখ, সিটি ব্যাংক ১১ কোটি ৭ লাখ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ