পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ ইনফ্রাসট্রাকসার ফিন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি ৫০ কোটি টাকা মেয়াদী ঋণ গ্রহন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এই ঋণের অর্থায়ন হবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) থেকে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ফুড ভ্যালু চেইন প্রকল্পের উন্নতির জন্য ৫০ কোটি টাকা ঋণ নেবে।
কোম্পানিটি জানায়, বিআইএফএফলের ঋণের টাকা কোম্পানিটির সোনারগাঁও নারায়ণগঞ্জ কারখানার ইউনিট ১ ও ২ এর বিএমআরই প্রকল্পের কাজ করা হবে।