ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৬ কোটি ২৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬  পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২  হাজার ১৩৫ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ১৯৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৮৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন