পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ উৎপাদন বাড়াতে কিছু যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি হট স্ট্যাম্পিং মেশিন, ইনজেক্ট লিথু মেশিন, মিয়াকোশি এ৪ কাটিং মেশিন এবং ৬টিপিএইচ স্টিম গ্রিন বয়লার কিনবে। কোম্পানির নিজস্ব অর্থায়নে এসব যন্ত্রপাতি কেনা হবে।
কোম্পানিটি জানায়, উপরোক্ত যন্ত্রপাতি কেনার ফলে তাদের প্রেস পরবর্তী উৎপাদনের মান বৃদ্ধি পাবে, প্রিন্টেড ইমেজের রেজুলেশন বাড়বে। সরাসরি কাগজের উপর লেখা ও অন্যান্য সাবস্ট্রেট কোম্পানির মুনাফার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
কোম্পানিটি বিশ্বাস করে যে এই অধিগ্রহণ তাদের দীর্ঘমেয়াদী ব্যবসার সাথে সঙ্গতিপূর্ণ।