ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে টেকেনো ড্রাগ পিএলসি। কোম্পানিটির আজ ২৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৭০৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৬ কোটি ৮৮ লাখ, মিডল্যান্ড ব্যাংক ১৬ কোটি ৬৪ লাখ, রবি আজিয়াটা ১৬ কোটি ৪৬ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১২ কোটি ৬৩ লাখ, ডমিনেজ স্টিল ১২ কোটি ৭ লাখ, ফাইন ফুডস ১১ কোটি ৩৯ লাখ টাকা ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল ১১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।