ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির আজ ২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল ২২ কোটি ৬৩ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৬ কোটি ১২ লাখ, শাইনপুকুর সিরামিকস ১৪ কোটি ৫৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১৪ কোটি ৩৯ লাখ, সিটি ব্যাংক ১৩ কোটি ৭৮ লাখ, বিকন ফার্মা ১২ কোটি ৫১ লাখ ও লাভেলো আইসক্রিম ১২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।