সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০২টি বা ২৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.০৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের দর ২০.৮৩ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ২ টাকা ৯০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা এস.আলম কোল্ড রোল্ড স্টিল ২০.৫৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৮.৮০ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইলের ১৬.৬৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.৭৭ শতাংশ, সিএপিআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৪.১২ শতাংশ,ফনিক্স ফাইন্যান্সের ১২.৯০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১২.৭৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১২.২২ শতাংশ দর বেড়েছে।