ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৭:২২ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ১৮০ কোটি ২৯ লাখ টাকার বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৬১২ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭  লাখ ২৭ হাজার ৭৯২ কোটি ৮৯ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে  দশমিক ৪৪ শতাংশ বা ৩ হাজার ১৮০ কোটি ২৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে লেনদেনও। গত সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৪৩ কোটি ৪১ লাখ  টাকার লেনদেন বেড়েছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচকও। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯০ দশমিক ৫ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ কমে ৫ হাজার ৫২৩ পয়েন্টে অবস্থান করছে।


বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩১.৬৮ পয়েন্ট কমে ২ হাজার ১৫১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৬০টির এবং অপরবর্তিত রয়েছে ৩৫টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন