ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

রবি আজিয়াটা সহ সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে  ৩৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯২ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ২২ কোটি ২১ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০ কোটি ৮৩ লাখ, সিটি ব্যাংক ১৮ কোটি ৪৪ লাখ, ই-জেনারেশন ১৬ কোটি ৮১ লাখ, ডমিনেজ স্টিল ১৬ কোটি ২৫ লাখ, লাভেলো আইসক্রিম ১৬ কোটি ৬ লাখ, রূপালী লাইফ ইনস্যুরেন্স ১৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন