সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬০টি বা ৬৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০.৬৩ শতাংশ কমে ৭০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৮৯ টাকা ২০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ব্যাংক ১৩.০৪ শতাংশ দর কমে সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৩০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেকের ১২.৫৮ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৭ শতাংশ,ওরিয়ন ইনফিউশনের ১০.৮৮ শতাংশ, প্রাইম লাইফের ৯.৮৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ,সোনালী পেপারের ৯.৩১ শতাংশ, বিডিকম অনলাইনের ৯.০১ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯৫ শতাংশ দর কমেছে।



















