ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১১.৪ শতাংশ রয়েছে প্রকৌশল খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১০.৩ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১০.২ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- জীবন বীমা ৭.৯ শতাংশ, আইটি খাতে ৭.৫ শতাংশ, ব্যাংক খাতে ৭.৪ শতাংশ,বিবিধ খাতে ৬.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.২ শতাংশ, খাদ্য খাতে ৫.৭ শতাংশ, সাধারণ বীমা খাতে ৫.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.৬ শতাংশ, আর্থিক খাতে ৪.১ শতাংশ, কাগজ খাতে ২.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯ শতাংশ, সিরামিক খাতে ১.৯ শতাংশ, সিমেন্ট খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ