সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর কমেছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ২১৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, দর কমেছে ১৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।