ব্রাক ব্যাংক পিএলসি বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার ব্লকে ব্রাক ব্যাংকের মোট ৭৯ লাখ শেয়ার ৪ বার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার এদিন সর্বনিম্ন ৭১ টাকা ৯০ পয়সা থেকে ৭২ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
উল্লেখ্য, ব্লক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে বেশি পরিমানের শেয়ার কেনা বেচা হয়। যেখানে শেয়ারের দাম এবং ভলিউম বেশির ভাগ ক্ষেত্রে আগে থেকেই ক্রেতা এবং বিক্রেতার ভিতর ঠিক করা থাকে। ডিএসই এর যেই ট্রেডিং প্লাটফর্ম বা সফটওয়্যার আছে তার মাধ্যমেই এই ব্লক মার্কেটে লেনদেন করা হয়। সাধারণ মার্কেটের লেনদেনের মতই ব্লক মার্কেটে লেনদেন সম্পন্ন হয়। ব্লক মার্কেটে লেনদেন করার একটি বড় কারন হচ্ছে, বড় পরিমানের শেয়ার সাধারণ (Regular) মার্কেটে লেনদেন করতে গেলে শেয়ারের দাম বেড়ে বা কমে যেতে পারে।
এদিকে ডিএসইর মূল মার্কেটে আজ ব্রাক ব্যাংকের শেয়ার সর্বশেষ ৭৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ২.২৩ শতাংশ বেড়েছে। বুধবার ডিএসইতে ব্রাক ব্যাংকের সর্বনিম্ন দর ছিল ৭১ টাকা ৬০ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ৭৮ টাকা।

ব্যাংকটি ডিএসইর মূল মার্কেটে ৭৯৮ বারে ৯ লাখ ৬১ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৯ লাখ টাকা।
ব্রাক ব্যাংক ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৬ কোটি ১৭ লাখ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.০৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩৬.০৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫.৬৮ শতাংশ শেয়ার আছে।


















