পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানি দুইটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানি দুইটিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড সিরামিকস
কোম্পানিটির শেয়ার দর গত ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৮০ টাকা ২০ পয়সা থেকে ৯৩ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ১৩ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।
তমিজ উদ্দিন টেক্সটাইল

কোম্পানিটির শেয়ার দর গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৩৩ টাকা ৩০ পয়সা থেকে ১৫৬ টাকা ৪০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ২৩ টাকা ১০ পয়সা বা ১৭ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানি দুইটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।


















