ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন

সূচকের উত্থান-পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭১টি কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১০টা ৫৪ মিনিট পরযন্ত ডিএসইতে ২৮১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট  অবস্থান করছে ২ হাজার ১৪৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৩৫টির, দর কমেছে  ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ