ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির আজ ৪২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৮৫১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ৪২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স ৩১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ২০ কোটি ৩৮ লাখ, ডমিনেজ স্টিল ১৯ কোটি ৮৬ লাখ, ই-জেনারেশন ১৫ কোটি ৮৫ লাখ, রূপালী লাইফ ১৫ কোটি ৮৪ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৪ কোটি ৫৮ লাখ, ইনটেক ১৪ কোটি ও সিটি ব্যাংক ১৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।