ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

রবি আজিয়াটা ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সী পার্ল বীচ ২ কোটি ৭৬ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৪৮ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন