ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৫ টাকা ২০ পয়সা বা ৫.২০ শতাংশ।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ৮ টাকা বা ৫.০৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দেশবন্ধু পলিমার ৪.৮৩ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৪.১৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.০২ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.৯৮ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৩ শতাংশ, বিডি অটোকার্সের ২.৯০ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ২.৬৮ শতাংশ দর বেড়েছে।


















