পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি এবার কানাডার বাজারে তাদের প্রথম পণ্য সফলভাবে চালু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডোজেস্ট্রাল ইথিনাইল এস্ট্রাডিওল )০.১৫ মিলিগ্রাম/০.০৩ মিলিগ্রাম) ট্যবলেটটি, একটি সুপ্রতিষ্ঠিত কানাডিয়ান জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিটিক্যালস ইনকর্পোরেটেডের সাথে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে মাইলি ২১ এবং মাইলি ২৮ ব্রান্ড নামে বাণিজ্যিকরণ করা হচ্ছে।
এর আগে রেনাটা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বাজারে তাদের ওষুধ রপ্তানি করেছে।



















