ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৫ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২২৩ কোটি ৫৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ দশমিক ২২ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, দর কমেছে ৩০৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২০২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২ ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















