ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন

২২৩ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৩ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪১ কোটি ৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২  হাজার ১৯১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ২২৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ