পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংক এশিয়ার এমডি মো. সোহাইল রেজা খালেদ হোসাইন ১ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ।
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৫০.৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৭.৯৩ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১.৪৭ শতাংশ শেয়ার রয়েছে।



















