পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চুক্তি অনুযায়ী ওমেরা পেট্রোলিয়াম প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৯৫ মালিকানা অধিগ্রহণ করবে। কোম্পানিটি বাংলাদেশে টোটালগ্যাস বাংলাদেশ নামে পরিচিত। প্রিমিয়ার এলপি গ্যাসকে অধিগ্রহণ করতে ওমেরা পেট্রোলিয়াম ২২৭ কোটি টাকা প্রস্তাব করেছে।
বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে প্রিমিয়ার এলপি গ্যাসকে অধিগ্রহণ করতে পারবে ওমেরা পেট্রোলিয়াম।
কোম্পানিটি আশা করছে, ওমেরা এলপিজি অধিগ্রহণ প্রস্তাবের মাধ্যমে পিএলপিজির বিদ্যামান ১.৬ মিলিয়ন এলপিজি সিলিন্ডার ব্যবহার করে তাদের কারযক্রম শক্তিশালী করবে। এটি কোম্পানির এলপিজি ব্যবসায়িক সেগমেন্টে লাভজনক মুনাফা বৃদ্ধিতে সহয়তা করবে।