পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (৯ সেপ্টেম্বর), মঙ্গলবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বন্ডটির ইউনিট লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ১০ সেপ্টেম্বর, বুধবার। বন্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন বন্ডটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।