ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৮.৩৬ শতাংশ।
শাইন পুকুর সিরামিকসের ১ টাকা ৪০ পয়সা বা ৬.৯৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ারের ৬.৫০ শতাংশ, সিলভা ফার্মার ৬.০১ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং ৫.৪৯ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৫.২০ শতাংশ, সমতা লেদারের ৪.৬২ শতাংশ, প্রগতি লাইফের ৩.৫৭ শতাংশ ও আমান কটন ফাইবার্সের ৩.৫৭ শতাংশ দর বেড়েছে।