ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

আজও লেনদেনের শীর্ষ তালিকায় রবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)িআজ সোমবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির আজ ৭৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৮ হাজার ৭৬৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমজেএল বিডি ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২২ কোটি ৯৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২২ কোটি ৭৩ লাখ, সী পার্ল বীচ ২০ কোটি ৭৫ লাখ, লাভেলো আইসক্রিম ২০ কোটি ৪৬ লাখ, ই-জেনারেশন ১৯ কোটি ৯৩ লাখ, ডমিনেজ স্টিল ১৯ কোটি ৬ লাখ ও ওরিয়ন ইনফিউশন ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন