ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৫ টাকা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।
ই-জেনারেশন ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিবিএস ক্যাবলসের ৯.৬৬ শতাংশ,সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৬১ শতাংশ,সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪১ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৯.২৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৯.২৩ শতাংশ দর বেড়েছে।