ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন

রবি আজিয়াটা সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির আজ ৩৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৮৩৯  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৩৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ২২ কোটি ৬৩ লাখ, লাভেলো আইসক্রিম ২২ কোটি ২৭ লাখ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২২ কোটি, সিটি ব্যাংক ২১ কোটি ৫৬ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১৮ লাখ, ই-জেনারেশন ১৭ কোটি ৮৫ লাখ ও কেডিএস অ্যাক্সেসরিজ ১৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন