পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের কর্পোরেট পরিচালক ইস্ট কোস্ট শিপিং লাইনস লিমিটেড শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইস্ট কোস্ট শিপিং লাইনসের কাছে ব্যাংকটির মোট ২ কোটি ৩২ লাখ, ২৭ হাজার ৮০৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে কোম্পানিটি ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে।
অন্যদিকে ইস্ট কোস্ট শিপিং লাইনসের পরিচালক তানভীর এ চৌধুরী ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে।
প্রাইম ব্যাংকের এই পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা-বেচা করতে পারবে।