ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

ডিএসইর লেনদেনে ১৪’শ কোটি টাকার মাইলফলক স্পর্শ

দেশের পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সূচক ও লেনদেনের উত্থানে প্রতিদিনই নতুন রেকড তৈরী করছে। আজ রবিবারও  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৪’শ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৩ কোটি ৩৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২  হাজার ১৮৮ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৮টির, দর কমেছে ১২৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৫টির।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন