ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ১৬৫ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৬৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১২৩ কোটি ৯৮ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের ৫৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স ১৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

পূবালী ব্যাংক ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল ৮ কোটি ৬৮ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৮৫ লাখ, ব্রাক ব্যাংকের ৫ কোটি ৫৮ লাখ, গ্রামীণফোনের ৫ কোটি ১৬ লাখ,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪ কোটি ৮৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ১৮ লাখ ও লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন